spot_img

― Advertisement ―

spot_img

ভোটারদের সুবিধায় ডিজিটাল প্ল্যাটফর্ম চালু দিলশানা পারুলের

ঢাকা-১৯ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী দিলশানা পারুল ভোটারদের সুবিধার জন্য একটি আধুনিক ওয়েব প্ল্যাটফর্ম চালু করেছেন।এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভোটাররা শুধু নিজের...
প্রচ্ছদজাতীয়স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা

স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাত ১০টার দিকে স্মৃতিসৌধে পৌঁছে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে শুক্রবার বিকাল ৫টার দিকে তিনি সাভারের উদ্দেশে রওনা হন। এ সময় তার সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এরও আগে বিকাল ৪টা ৪২ মিনিটে রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। এরপর সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় অগণিত মানুষের সমাগম ঘটে। ঐতিহাসিক ও নজিরবিহীন জনসমাগমে ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হয়।

আরও পড়ুনঃ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রিতে

পরে বিকেলে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনায় তারেক রহমান দেশের ভবিষ্যৎ পরিকল্পনা ও রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। জনসমুদ্রে দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে তিনি একটি নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন তুলে ধরেন, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হবে।