spot_img

― Advertisement ―

spot_img

রাষ্ট্র সংস্কার ও শাসনব্যবস্থা পুনর্গঠনের বার্তা দিয়ে জামাতের ইশতেহার

নির্বাচনী ইশতেহারে জামাতের অঙ্গীকার পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কার ও শাসনব্যবস্থা পুনর্গঠন। প্রকাশিত দলীয় ইশতেহারে রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো থেকে শুরু করে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা,...
প্রচ্ছদজাতীয়হাদি হত্যার বিচারঃ ৭ জানুয়ারির পর সরকার পতনের হুঁশিয়ারি

হাদি হত্যার বিচারঃ ৭ জানুয়ারির পর সরকার পতনের হুঁশিয়ারি

শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে আগামী ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে সরকারের দেওয়া বিভ্রান্তিকর বক্তব্য তারা বিশ্বাস করেন না। তার দাবি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার কারণেই হাদিকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুনঃ এনইআইআর চালু হলেও অবৈধ মোবাইল বন্ধের বিষয়ে নতুন সিদ্ধান্ত

তিনি আরও বলেন, ঘটনার ২১ দিন পেরিয়ে গেলেও সরকার এখনো প্রকৃত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে, যা সরকারের সদিচ্ছার ঘাটতিরই প্রমাণ। সরকার আগামী ৭ জানুয়ারি চার্জশিট দেওয়ার কথা বললেও শুধু ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও তিনি স্পষ্ট করেন।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, শহীদ ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত সব পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না সংগঠনটি।