― Advertisement ―

spot_img

গবির নামিরা বিএফইউএফ-এর কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক

সাভার প্রতিনিধি: গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী নামিরা জামান বাংলাদেশ ফেয়ার মাইন্ড ইউনাইটেড ফাউন্ডেশন (বিএফইউএফ)-এর ২০২৬-২৭ মেয়াদের...
প্রচ্ছদজাতীয়কেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ?

কেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ?

ঐতিহ্যগতভাবে বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হলেও এবার তা হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এ তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার (১৫ ফেব্রুয়ারি) আইন উপদেষ্টা সাংবাদিকদের জানান, বিএনপি নিজেই সংসদ ভবনে শপথ অনুষ্ঠানের এই অভিপ্রায় ব্যক্ত করেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল চারটায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে এবং এখন পর্যন্ত নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। এর আগে ওইদিন সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হবে।

আইন উপদেষ্টা বলেন, জুলাই-অগাস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং জুলাই ঘোষণা ও জুলাই সনদের মতো ঐতিহাসিক ঘটনাগুলোর সাথে সংসদ ভবন প্রাঙ্গণ ও দক্ষিণ প্লাজা বিভিন্ন কারণে স্মরণীয়। এছাড়া প্রয়াত বেগম খালেদা জিয়া ও ওসমান হাদির জানাজাসহ নানা কারণে স্মৃতিবিজড়িত এই স্থানটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্য বহন করে। এসব বিষয় বিবেচনা করেই সেখানে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

আরও পড়ুনঃ ইবি কর্মকর্তা সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা

তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংসদ সদস্যদের শপথ পরিচালনা করবেন বলে তিনি ধারণা করেন। তবে বিষয়টি নিশ্চিত করে পরে জানানো হবে।

সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরপরই বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে বিএনপি তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে।

প্রসঙ্গত, রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস ও বিবিসি বাংলায় এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে।