― Advertisement ―

spot_img

লোকসানে বন্ধ থাকছে ম্যাঙ্গো স্পেশাল ও ক্যাটল স্পেশাল ট্রেন

আম ও কোরবানির পশু পরিবহনে এবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ম্যাঙ্গো স্পেশাল ট্রেন ও ক্যাটল স্পেশাল ট্রেন চলবে না। ধারাবাহিক লোকসান এবং প্রত্যাশিত পরিমাণ মালামাল...
প্রচ্ছদজাতীয়এগারোবার পেছালো হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

এগারোবার পেছালো হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

ঢাকা প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ এগারোবারের মতো পেছানো হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মামলার তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো (পূর্ব) এর সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা আদালতে কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি।

আদালতে প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন তারিখ ধার্য করেছেন। আগামী ১৯ এপ্রিল সিআইডি প্রতিবেদন দাখিল করবে বলে আদালত নির্দেশ দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান।

মামলা সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনি প্রচারণা শেষ করেন শরীফ ওসমান হাদি। এরপর তিনি সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে থাকা দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং অপারেশনের পর এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। উন্নত চিকিৎসার জন্য হাদিকে ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে পাঠানো হলেও সেখানে ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ানোয় জামায়াতে তীব্র নিন্দা

হাদি মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। তদন্ত শেষে গত ৬ জানুয়ারি সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ। তবে ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রে অসন্তোষ জানিয়ে ১৫ জানুয়ারি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের নারাজির আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে মামলার অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।