spot_img

― Advertisement ―

spot_img

তারেক রহমান ঢাকা-১৭ রাখছেন, বগুড়া-৬ শূন্য ঘোষণা হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একসঙ্গে দুটি আসন থেকে জয়লাভ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আইন অনুযায়ী একটি আসন রাখতে হওয়ায় তিনি সিদ্ধান্ত নিয়েছেন।সোমবার...
প্রচ্ছদজাতীয়তারেক রহমান ঢাকা-১৭ রাখছেন, বগুড়া-৬ শূন্য ঘোষণা হবে

তারেক রহমান ঢাকা-১৭ রাখছেন, বগুড়া-৬ শূন্য ঘোষণা হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একসঙ্গে দুটি আসন থেকে জয়লাভ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আইন অনুযায়ী একটি আসন রাখতে হওয়ায় তিনি সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তারেক রহমান ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ উভয় আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিলেন। নির্ধারিত প্রক্রিয়া শেষে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করে সেখানে উপনির্বাচন আয়োজন করা হবে।

প্রচলিত আইন অনুযায়ী, একজন প্রার্থী একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হতে পারেন। তবে গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হয়—কোন আসনটি তিনি রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন আইন অনুযায়ী অবশিষ্ট আসন শূন্য ঘোষণা করে।

আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে রমজান উপলক্ষে ব্যবসায়ীদের মতবিনিময়

ঢাকা-১৭ আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী, তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী এস এম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। এ আসনে তিনি ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয়ী হন।

এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৪৭ হাজার ৮৮৮টি। বাতিল হয়েছে ২ হাজার ২১১টি ভোট এবং বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৬৭৭।

অন্যদিকে বগুড়া-৬ আসনে ১৫০টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। সেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। নির্ধারিত আইনি প্রক্রিয়া শেষে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হবে।