spot_img

― Advertisement ―

spot_img

দেশে এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে—মন্ত্রিপরিষদ সচিব

স্টাফ রিপোর্টার: দেশে বর্তমানে প্রায় এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে...
প্রচ্ছদজাতীয়শাসক বদলেছে, শোষণ বদলায়নি—ডা. শফিকুর রহমান

শাসক বদলেছে, শোষণ বদলায়নি—ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশে শাসক পরিবর্তন হলেও শোষণের ধারা এখনো অপরিবর্তিত রয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্রের মূলনীতির ভিত্তিতে একটি দল সরকার পরিচালনা করবে এবং অন্য দল বিরোধী দলের ভূমিকা পালন করবে। সরকারের ভালো কাজে সহযোগিতা করা হবে, তবে জনগণের প্রতি অন্যায্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হলে তা প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এবং এ অর্জনকে রক্ষায় দেশের মানুষকে সর্বদা সচেতন থাকতে হবে। বর্তমানে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের প্রবণতা প্রতিহত করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সরকারের প্রতি জনগণের রায় মেনে চলার আহ্বান জানান এবং স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ দৌলতদিয়ায় বাস পদ্মায়, নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান চলছে

সভাটি পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা মহানগর শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় সংগীত উপস্থাপন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির এবং সঞ্চালনা করেন পটুয়াখালী-২ বাউফল আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।