spot_img

― Advertisement ―

spot_img

দেশে এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে—মন্ত্রিপরিষদ সচিব

স্টাফ রিপোর্টার: দেশে বর্তমানে প্রায় এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে...
প্রচ্ছদজাতীয়দেশে এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে—মন্ত্রিপরিষদ সচিব

দেশে এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে—মন্ত্রিপরিষদ সচিব

স্টাফ রিপোর্টার: দেশে বর্তমানে প্রায় এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, তেলের মজুত বাড়াতে বিভিন্ন উৎস থেকে ক্রয় কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী নিজেও বিষয়টি পর্যালোচনা করেছেন এবং কার্যক্রমের অগ্রগতি, গৃহীত পদক্ষেপ ও বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। সাধারণত দেশে ১৫ দিনের মজুত থাকলেও বর্তমানে রিজার্ভ বাড়িয়ে প্রায় এক মাসের সমপরিমাণ করা হয়েছে।

তেল নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি বলেন, অতিরিক্ত তেল কিনে মজুত করলে তা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। জনগণের আস্থা ফিরে এলে বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। সরকার ইতোমধ্যে রিজার্ভ আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, সব ধরনের জ্বালানি তেলেরই পর্যাপ্ত মজুত রয়েছে। জেট ফুয়েলের আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পেলেও দেশের অভ্যন্তরে সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং এ নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই।

আরও পড়ুনঃ শাসক বদলেছে, শোষণ বদলায়নি—ডা. শফিকুর রহমান

তিনি জানান, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন পেয়েছে এবং স্পট মার্কেট থেকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে চাহিদা পূরণ করা হচ্ছে।

এছাড়া জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে যে গুজব ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেন নাসিমুল গনি। তিনি বলেন, এ বিষয়ে কোনো ধরনের তথ্য বা লক্ষণ বর্তমানে দেখা যাচ্ছে না।