― Advertisement ―

spot_img

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত...
প্রচ্ছদজাতীয়বেসরকারি টিভিকে ডিজিটাইজেশনের আওতায় আনছে সরকার

বেসরকারি টিভিকে ডিজিটাইজেশনের আওতায় আনছে সরকার

শিগগিরই সংশোধন করা হচ্ছে সম্প্রচার নীতিমালা। নীতিমালায় বেসরকারি টেলিভিশনগুলোকে ডিজিটাইজেশনের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে তথ্য সচিবের সঙ্গে টেলিভিশন মালিকদের সংগঠন এ্যাটকো এবং ক্যাবল অপারেটরদের সংগঠন কোয়াবের নেতাদের বৈঠকে সম্প্রচার নীতিমালা সংশোধন নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে নেতারা বলেন, সম্প্রচার নীতিমালার ভাষাগত পরিবর্তন করা হচ্ছে। মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের ইতিহাস সংযোজন করা হবে। এছাড়া বেসরকারি টেলিভিশনগুলোকে পে চ্যানেলে রূপান্তর করা হবে।

আরও পড়ুনঃ পদোন্নতি ঘিরে ডিআইজি রেজাউলকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

ডিজিটাইজেশন হলে স্বয়ংক্রিয়ভাবে টেলিভিশনের টিআরপি জানা যাবে, তখন কনটেন্টের মানও বাড়বে। ফলে সরাসরি গ্রাহকের কাছ থেকে আয় পাবে টেলিভিশন, সঙ্গে বিপুল রাজস্ব আয় করবে সরকার।