― Advertisement ―

spot_img

জাবাল ই নূর ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত

প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু জাবাল ই নূর ফাউন্ডেশনের শিক্ষা বিস্তারে ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ইসলামী শিক্ষা সম্প্রসারণে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ...
প্রচ্ছদসারা বাংলাজাবাল ই নূর ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত

জাবাল ই নূর ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত

প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু জাবাল ই নূর ফাউন্ডেশনের শিক্ষা বিস্তারে ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ইসলামী শিক্ষা সম্প্রসারণে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং ভবিষ্যতে আরও শিক্ষা-সহায়ক কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও উল্লেখ করেন, ২০০৩ সালে তার উদ্বোধনে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি মাত্র ৩৭ জন শিক্ষার্থী নিয়ে শুরু হলেও বর্তমানে প্রায় ৩ হাজার ৬০০ শিক্ষার্থীতে উন্নীত হয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার শিক্ষার্থী নিয়ে একটি স্বতন্ত্র বালিকা মাদ্রাসাও পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটি থেকে এখন পর্যন্ত ৭ জন শিক্ষার্থী মেডিকেল কলেজে এবং প্রায় ৫০ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে বা শিক্ষা সম্পন্ন করেছে। চলতি বছর ১০৫ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে বলেও তিনি জানান।

আরও পড়ুনঃ বুটেক্সে চতুর্থবারের মতো আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন অনুষ্ঠিত

প্রধান অতিথি তার বক্তব্যে প্রতিষ্ঠানটির প্রতি ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত।

প্রতিষ্ঠানটির পরিচালক ড. রফিকুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান।

প্রধান আলোচক অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা তার বক্তব্যে বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, তারা ইসলামী ইতিহাসের মহান ব্যক্তিত্ব হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী ও হযরত ওসমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে অবদান রাখবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।