spot_img

― Advertisement ―

spot_img

চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও ল্যাবএইড হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড ও দেশের শীর্ষস্থানীয় চিকিৎসা প্রতিষ্ঠান ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল চট্টগ্রামের মধ্যে স্বাস্থ্যসেবা...
প্রচ্ছদজাতীয়বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল

বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল। বাহিনীর ৪০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি), সাতজন উপপুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি), ১৭ জন অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) এবং ১৫ জন পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তা রয়েছেন।

রবিবার(২৩জুন) রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত আলাদা তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আদেশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজি কৃষ্ণপদ রায়কে অতিরিক্ত আইজি (সুপারনিউমারারি) পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুনঃ সাপাহারে আ’লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর উপপুলিশ মহাপরিদর্শক মো. ইলিয়াছ শরীফকে উপপুলিশ মহাপরিদর্শক বরিশাল রেঞ্জে পদায়ন করা হয়েছে।

ম্যাস র‌্যাপিড ট্রান্সজিটের উপপুলিশ মহাপরিদর্শক মো. সাইফুল ইসলামকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।