
মো: মাহিদুজ্জামান সিয়াম, নিজস্ব প্রতিনিধিঃ অন্তর্বর্তীকালীন সরকারে আরও নতুন চার উপদেষ্টা যুক্ত হচ্ছেন বলে জানা গেছে। ইতিমধ্যে তাদের নামও জানা গিয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন চার উপদেষ্টা হলেন: ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লে. ক. (অব.) জাহাঙ্গীর আলম ও মুহাম্মদ ফাওজুল কবির খান।
জানা যায়, শুক্রবার (১৬ আগস্ট) নতুন চার উপদেষ্টা বিকেল ৪টায় বঙ্গভবনে শপথ নেবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করাবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
আরও পড়ুনঃ স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম বাধ্যতামূলক অবসরে
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতার তুমুল আন্দোলনের ফলে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য বাধ্য হন শেখ হাসিনা। পরবর্তীতে রাষ্ট্রপতি কর্তৃক সংসদ বাতিল করে গঠন করা হয় ১৭ উপদেষ্টা বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার। তিন দফায় শপথ গ্রহণ করেন ১৭ উপদেষ্টা।



