spot_img

― Advertisement ―

spot_img

ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম

সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম।বৃহস্পতিবার (১৯...
প্রচ্ছদরাজনীতিসাবেক মহিলা এম পি শিউলি আজাদ আট দিনের রিমান্ডে

সাবেক মহিলা এম পি শিউলি আজাদ আট দিনের রিমান্ডে

আব্বাস উদ্দিন:সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক (সংরক্ষিত) ৩১২,এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলা,গত ২০২১ সালের ২৬ মার্চ নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমন উপলক্ষে হেফাজতের শান্তি পূর্ণ কর্মসূচিতে ব্রাক্ষণবাড়িয়ার সরাইলের নোয়াগাও ইউনিয়নের কাটানিসার গ্রামের লিটন মিয়া নিহত হন।

এ ঘটনায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও সাবেক তিন এমপি মজিবুল বশর মাইজ ভান্ডারী, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে (শিউলী) আজাদসহ ৬৭ জনের নাম উল্লেখ করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ বগুড়ারর শাজাহানপুরে পূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার

গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার মাওলানা সুলতান উদ্দিন বাদী হয়ে সরাইল থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ২০০/৩০০ জনকে আসামি করা হয়েছে।তিনি এ মামলার ৪ নং আসামি।