― Advertisement ―

spot_img

ইউনিয়ন বিএনপির সভাপতি- সম্পাদকের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

মাহবুব ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি, সরকারি প্রণোদনা আত্মসাৎ, সরকারি সেবা পেতে...
প্রচ্ছদরাজনীতিহাসিনা রেখে যাওয়া নেতাকর্মীর পাশে থাকার ঘোষণা মির্জা ফখরুলের

হাসিনা রেখে যাওয়া নেতাকর্মীর পাশে থাকার ঘোষণা মির্জা ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থককে বিপদের মুখে ফেলে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তবে যারা কোনো অপরাধ করেননি এবং নির্দোষ, বিএনপি তাদের পাশে থাকবে এবং কোনো ধরনের ক্ষতির শিকার হতে দেবে না বলে তিনি আশ্বস্ত করেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের দেবীপুর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, শেখ হাসিনার রেখে যাওয়া সমর্থকদের উদ্দেশে বিএনপির স্পষ্ট বার্তা হলো—নির্দোষ মানুষের পাশে থাকা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা।

প্রচারণাকালে মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশকে এগিয়ে নেওয়ার মতো আর কোনো রাজনৈতিক শক্তি নেই। বিএনপি অতীতে ক্ষমতায় ছিল এবং দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। বিপরীতে জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, তাদের ক্ষমতায় যাওয়ার বা দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই।

আরও পড়ুনঃ নতুন আরও দুটি বাস ও একটি গাড়ি ক্রয়ের অনুমোদন পেল বেরোবি

ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তুলতে চায়। বিভাজনের রাজনীতি নয়, বরং সহাবস্থানের রাজনীতিতেই বিএনপি বিশ্বাস করে।

জামায়াতকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, একটি দল দাবি করছে তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু কোনো মার্কায় সিল দিলেই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে সবাই জান্নাতে চলে যেত। জান্নাতে যেতে হলে আল্লাহর তুষ্টি অর্জন করতে হবে, নামাজ ও রোজা পালন করতে হবে—এর বিকল্প কোনো পথ নেই বলে মন্তব্য করেন তিনি।