― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত...
প্রচ্ছদরাজনীতিদেবীনগর ইউনিয়ন বিএনপির মাসিক মিটিং অনুষ্ঠিত

দেবীনগর ইউনিয়ন বিএনপির মাসিক মিটিং অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে বিএনপির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার( ১৫অক্টোবর) বিকেল ৫টায় ইউনিয়নের বিএনপি নেতা আ ক ম সাহেদুল আলম পলাশ বিশ্বাসের বাড়ির সামনে এই সভা আয়োজন করা হয়।

সভায় দেবীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক সাদেকুল ইসলাম, যুবদল সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক জোহরুল ইসলাম, এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মিলন আহম্মেদসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ সুনামগঞ্জে ধর্মপাশা উপজেলায় জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

সভায় বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক ক্ষমতা বাড়ানো, নতুন কমিটি গঠন এবং দলের সকল স্তরের নেতাকর্মীদের আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।