spot_img

― Advertisement ―

spot_img

রাষ্ট্র সংস্কার ও শাসনব্যবস্থা পুনর্গঠনের বার্তা দিয়ে জামাতের ইশতেহার

নির্বাচনী ইশতেহারে জামাতের অঙ্গীকার পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কার ও শাসনব্যবস্থা পুনর্গঠন। প্রকাশিত দলীয় ইশতেহারে রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো থেকে শুরু করে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা,...
প্রচ্ছদরাজনীতিঢাকা-৮ আসনে প্রার্থী হতে আগ্রহী মাসুমা হাদি

ঢাকা-৮ আসনে প্রার্থী হতে আগ্রহী মাসুমা হাদি

ঢাকা-৮ আসনে জাতীয় সংসদ সদস্য পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন শহীদ শরিফ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি। এ বিষয়ে তার পরিবারের সম্মতি পাওয়া গেলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইনকিলাব মঞ্চ।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের ভালোবাসা ও প্রত্যাশাকে তারা সম্মানের সঙ্গে দেখছেন। তবে রাজনৈতিকভাবে কী সিদ্ধান্ত হবে, তা সম্পূর্ণভাবে সংগঠনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন মাসুমা হাদির স্বামী আমির হোসেন। তিনি জানান, পরিবারের ভেতরে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে।

এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শহীদ শরিফ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদিকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চান তার নিজ জেলা ঝালকাঠির সাধারণ জনগণ। এই দাবিতে গত কয়েক দিন ধরে জেলায় আন্দোলন, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ আলিগড়ে বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা

আন্দোলনকারীদের দাবি, জনগণের প্রত্যাশা ও ত্যাগের প্রতীক শহীদ শরিফ ওসমান হাদির আদর্শকে সামনে রেখে ঢাকা-৮ আসনে মাসুমা হাদিকে প্রার্থী করা হোক। তাদের মতে, মাসুমা হাদি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এবং জনগণের কণ্ঠস্বর হিসেবে জাতীয় সংসদে ভূমিকা রাখার যোগ্য ব্যক্তি।

শুক্রবার বেলা ১১টায় ঝালকাঠির নলছিটি বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, তারা ঢাকা-৮ আসন থেকে একজন যোগ্য, নির্ভীক ও জনসম্পৃক্ত প্রতিনিধি সংসদে দেখতে চান। বক্তাদের ভাষ্য অনুযায়ী, শহীদ হাদির পরিবারের একজন সদস্য হিসেবে মাসুমা হাদি জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবেন।