
মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ বিএনপি ক্ষমতায় গেলে ধর্মীয় সম্পৃতি আরো মজবুত করতে দেশের সকল ফরম থেকে কে ধর্মালম্বী অপশন তুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আব্দুল মঈন খান।
শনিবার(৭ সেপ্টেম্বর)বিকালে নরসিংদী-২ পলাশ নির্বাচনী এলাকার রাবান উচ্চ বিদ্যালয় দুর্গামন্দিরে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন,কে কোন ধর্মের সেটি বড় কথা নয়,দেশের মানুষের একটাই পরিচয় তারা বাংলাদেশী।ছাত্রজনতার আন্দোলনে বাংলাদেশ থেকে অন্যায় প্রতিরোধ করা হয়েছে,ছাত্র জনতা বাংলাদেশে স্বাধীনতা পুনরায় প্রতিষ্ঠিত করেছে। রাজনীতিকে কেও যেন কলুষিত করতে না পারে সে জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
পলাশ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলী,র সভাপতিত্বে পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সহ-সভাপতি আওলাদ হোসেন জনি,এ্যাড.কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু ও প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সমন্বয়ক হাজী জাহিদ হোসেন গাজী, পৌরসভা বিএনপির সভাপতি এম.এ সাত্তার, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন।
আরও পড়ুনঃ পেপসোডেন্টের উদ্যোগে রাজশাহী কলেজে ফ্রি ডেন্টাল ক্যাম্প
আরও ছিলেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান বাবু মহি উদ্দীন চিশতিয়া, ঘোড়াশাল পৌর মহিলা দলের সভাপতি শাহানা পারভীন, ঘোড়াশাল পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন মোল্লা, সদস্য সচিব শাহিন -বিন-ইউসুফ, যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলাম পিন্টু, পলাশ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোঃ নজমুল হোসেন ভুইঁয়া সোহেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আমান উল্লাহ, সদস্য সচিব আরিফ ও পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র দলের আহ্বায়ক আখলাক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



