spot_img

― Advertisement ―

spot_img

কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী শাহনাজ পারভীন

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট শাহনাজ পারভীন।দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, দলীয়...
প্রচ্ছদসারা বাংলাফুলবাড়ীতে  ৬০বোতল ইস্কাফসহ তিন নারী মাদক ব্যবসায়ী আটক 

ফুলবাড়ীতে  ৬০বোতল ইস্কাফসহ তিন নারী মাদক ব্যবসায়ী আটক 

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলের বিকল্প ইস্কাফসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে। 

আটককৃত তিন নারী মাদক কারবারির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলবাড়ী এলাকা থেকে বডিতে বিশেষ কায়দায় ফিটিংকৃত অবস্থায় মাদক পরিবহনের সময় হাতেনাতে আটক করে। 

আরও পড়ুনঃ জয়পুরহাটে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে হ’ত্যা মামলায় ২ জনের ফাঁসি

আটককৃতরা হলেন বগুড়া জেলার ধুপচাচিয়া উপজেলার পূর্ব আলোহালী এলাকার মোছা: বন্যা আক্তার সুমি (২৫), সান্তাহার পৌরসভা এলাকার মোছাঃ দুলালী আক্তার (৩০) ও মোছাঃ রেনুকা বেগম (৫৭)। 

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী বলেন, আটক তিন নারী মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।