― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরেকটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া...
প্রচ্ছদসারা বাংলাচাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরেকটি

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরেকটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ নিমতলা মোড় এলাকায় বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশ, ‘জামায়াতের উপযুক্ত স্থান পাকিস্তান’: পাপিয়া

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ জানান, কে বা কারা এবং কী উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।