― Advertisement ―

spot_img

চোরের স্বীকারোক্তিতে বারবার বদল, স্যানিটারি মিস্ত্রিকে ফাঁসানোর অভিযোগ

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে এক অটোরিকশাচালকের বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় এক যুবকের কথিত স্বীকারোক্তিকে ঘিরে তৈরি হয়েছে নানা...
প্রচ্ছদসারা বাংলাবন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করল ‘বুরো বাংলাদেশ’

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করল ‘বুরো বাংলাদেশ’

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলায় রবিবার (২০ অক্টোবর) বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বুরো বাংলাদেশ। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল ১৫ কেজি, সয়াবিন তেল ১ লিটার, ডাল ১ কেজি, আলু ৫ কেজি, লবণ ১ কেজি, হলুদ ২০০ গ্রাম, মরিচ ২০০ গ্রাম, ধনিয়া ২০০ গ্রাম এবং স্যালাইন ১০ প্যাকেট।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দ কুমার দেবনাথ এবং স্বাগত বক্তব্য রাখেন মোঃ সামছুল আলম, আঞ্চলিক ব্যবস্থাপক বুরো বাংলাদেশ, টাঙ্গাইল অঞ্চল। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন যোগানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল লতিফ, বাঘবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর সবুর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আনোয়ার কবির, এবং নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ছানোয়ার হোসেন।

আরও পড়ুনঃ ফিলিস্তিনের জন্য আর্থিক সাহায্যের আহ্বান ইবি উপাচার্যের

মোঃ সামছুল আলম জানান, বুরো বাংলাদেশের পক্ষ থেকে শেরপুর জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতী এবং নকলা উপজেলায় মোট ১,৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। বুরো বাংলাদেশের ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন মোঃ আনিসুর রহমান, সহকারী কমিশনার (ভূমি), যিনি এমন উদ্যোগের জন্য বুরো বাংলাদেশকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বুরো বাংলাদেশের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করেন।