― Advertisement ―

spot_img

টেক্সটাইল ক্যাডার অন্তর্ভুক্তির বিষয়টি সুবিবেচনা করবে সরকার: শিক্ষামন্ত্রী মিলন

বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) নবীন শিক্ষার্থীদের বরণের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন "বর্তমানে বিসিএসে টেক্সটাইলের জন্য আলাদা...
প্রচ্ছদসারা বাংলাপীরগঞ্জে নেশার টাকা না পেয়ে যুবকের আ'ত্ম'হ'ত্যা

পীরগঞ্জে নেশার টাকা না পেয়ে যুবকের আ’ত্ম’হ’ত্যা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নেশার টাকা না পেয়ে সেমন্ত রায় (১৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। সেমন্ত রায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাঁশগাড়া বুড়াধাম মধ্যপাড়া এলাকার মুকুন্দ রায়ের ছেলে।

দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সনাতন চন্দ্র রায় জানান, হেমন্ত রায় দীর্ঘদিন ধরে মদের নেশায় আসক্ত ছিল। মাদকের টাকার জন্য প্রায় সময় বাবা মায়ের সাথে ঝগড়া ঝাটি করতো। তার পরিবারের লোকজন অনেক চেষ্টা করেও তাকে ভালো পথে ফিরাতে পারেরনি। এর মধ্যে পরিবারের সদস্যদের কাছে নেশা করার টাকা চায় ঐ যুবক। না পেয়ে বুধবার দিবাগত গভীর রাতে নিজ শয়ন ঘরের বাঁশের তীরের সাথে কাপড় পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করেন।

আরও পড়ুনঃ নাচোলে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।