― Advertisement ―

spot_img

জজ কোর্ট রোডে নিষিদ্ধ জবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ ‘শিক্ষার অধিকার ফিরে চাই’ শিরোনামে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। রাজনৈতিক পরিচয়ের...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজবি ক্যারিয়ার ক্লাবের বিজনেস কেস প্রতিযোগিতা, পুরস্কার ২.৩৫ লাখ

জবি ক্যারিয়ার ক্লাবের বিজনেস কেস প্রতিযোগিতা, পুরস্কার ২.৩৫ লাখ

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেএনইউসিসি) আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন ‘স্কাই বাই বিডি প্রেজেন্টস ড্যাকয়েট অব এক্সিলেন্স ৩.০’-এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় বিজয়ী ও ফাইনালিস্ট দলগুলোর জন্য মোট ২ লাখ ৩৫ হাজার টাকা পুরস্কার রাখা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিযোগিতাটির রেজিস্ট্রেশন করা যাবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে অংশগ্রহণকারীদের একটি বাস্তব ব্যবসায়িক সমস্যা বিশ্লেষণ করে কেস সলভিংয়ের মাধ্যমে কার্যকর সমাধান উপস্থাপন করতে হবে। দ্বিতীয় ধাপে নির্ধারিত পণ্যের জন্য অনলাইন ভিডিও বিজ্ঞাপন (ওভিসি) তৈরি করতে হবে। তৃতীয় ধাপে গ্র্যান্ড ফিনালেতে নতুন একটি ব্যবসায়িক কেসের সমাধান তৈরি করে বিচারকদের সামনে তা উপস্থাপন করতে হবে। প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় ধাপ অনলাইনে অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় অংশ নিতে ২ থেকে ৪ সদস্যের দল গঠন করতে হবে। একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়েও দল গঠন করা যাবে। ফলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী দল গঠন করে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

রেজিস্ট্রেশনের জন্য অনলাইন ও অফলাইন—দুই ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভাস্কর্য চত্বরে স্থাপন করা হয়েছে অফলাইন রেজিস্ট্রেশন বুথ। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে রেজিস্ট্রেশন করতে পারবেন।

আরও পড়ুনঃ চোরের স্বীকারোক্তিতে বারবার বদল, স্যানিটারি মিস্ত্রিকে ফাঁসানোর অভিযোগ

প্রতিযোগিতায় মোট ১০টি ফাইনালিস্ট দলের জন্য থাকছে ২ লাখ ৩৫ হাজার টাকার পুরস্কার। চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা, প্রথম রানারআপ ৬০ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপ ৪০ হাজার টাকা। এ ছাড়া অপর সাতটি ফাইনালিস্ট দলকে ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি রাহমান তামীম বলেন, ‘এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব ব্যবসায়িক সমস্যা নিয়ে কাজ করার সুযোগ পাবে। পাশাপাশি তাদের বিশ্লেষণ, সৃজনশীলতা ও উপস্থাপনা দক্ষতা যাচাই ও বিকাশের সুযোগ তৈরি হবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত প্রতিযোগিতা আয়োজন করতে আমরা আশাবাদী।’

ক্লাবের সাধারণ সম্পাদক রাব্বানি রাশহা রাতুল বলেন, ‘প্রতিযোগিতার প্রতিটি ধাপ শিক্ষার্থীদের জন্য নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে আসবে। আমরা চাই, অংশগ্রহণকারীরা শুধু প্রতিযোগিতায় অংশ নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ না থেকে এখান থেকে বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন করুক।’