― Advertisement ―

spot_img

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, পরীক্ষা ২৯ জানুয়ারি

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৭ সালের ২৯ জানুয়ারি...
প্রচ্ছদসারা বাংলাবগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুইজন গ্রেফতার

বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুইজন গ্রেফতার

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপজেলার ডেমাজানি এলাকা থেকে রাত সাড়ে ১২টায় তাদেরকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ডেমাজানি এলাকার দুলু মিয়ার ছেলে রবিউল ইসলাম ও একই এলাকার বজলু মোল্লার ছেলে মনির হোসেন।

এলাকাবাসী জানান, গ্রেফতারকৃত দুইজন দীর্ঘদিন যাবৎ এলাকায় জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিলো।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে কয়েকটি ছোড়া, চাপাতি ও কিছু সংখ্যাক দলীলপত্র পাওয়া যায়।

আরও পড়ুনঃ কুয়াকাটায় অটোভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষ, আহত-৪

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম জানান, কিছুদিন যাবৎ তাদেরকে গ্রেফতার করার চেষ্টা চলছিলো। অবশেষে আজ রাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয় এবং শাজাহানপুর থানা পুলিশের নিকট অস্ত্র সহ তাদেরকে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।