― Advertisement ―

spot_img

বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

বগুড়ায় পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বিড়ি শ্রমিকরা। বুধবার (১৩ মে) বেলা ১১টায় বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে আয়োজিত...
প্রচ্ছদসারা বাংলানরসিংদীতে চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিং পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন

নরসিংদীতে চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিং পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন

মোঃ তালাত মাহমুদ, বিশেষ(নরসিংদী)প্রতিনিধিঃ নরসিংদী সিভিল সার্জন অফিস ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং পদ্ধতিতে কর্মরত কর্মচারীরা চাকরি রাজস্ব খাতে স্থায়ীকরণ এর দাবিতে মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর ২০২৪) নরসিংদী প্রেসক্লাবের সামনে আউটসোর্সিং পদ্ধতিতে চাকরিরত প্রায় ৭৫ জন শ্রমিক এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, তারা দীর্ঘ পাঁচ মাস ধরে ঠিকাদার মোবারক গংয়ের নির্যাতন ও বেতন সংক্রান্ত নানা অসুবিধার মুখোমুখি হচ্ছেন। মোবারক, যিনি নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ঠিকাদারি করছেন, শ্রমিকদের বেতন সময়মতো না দেওয়ার পাশাপাশি মারধর ও হয়রানি করে আসছেন। তিনি আওয়ামী লীগের প্রভাব এবং বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের অভিযুক্ত মোজাম্মেল হক বাবুর বন্ধু পরিচয়ে শ্রমিকদের ওপর প্রভাব খাটাচ্ছেন।

আরও পড়ুনঃ বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুইজন গ্রেফতার

মানববন্ধন থেকে বক্তারা তাদের চাকরি রাজস্ব খাতে স্থায়ী করার জোর দাবি জানান। এছাড়াও, তারা মোবারক ও তার সহযোগীদের দমনমূলক আচরণের বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী, সিভিল সার্জন, এবং প্রেসক্লাবের কাছে অভিযোগ করেছেন এবং তাদের বিচার দাবি করেছেন।