spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবির জামালপুর জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি

ইবির জামালপুর জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সংগঠনটির উপদেষ্টা আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দিকী ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিয়াজ কে আহ্বায়ক ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফেরদাউস হাসান কে সদস্য সচিব করা হয়। এছাড়াও আব্দুল মাজেদ সাগর, এ এস এম মাহবুবুর রহমান, মেহেদি হাসান মৃদুল, নূর মোহাম্মদ এবং ওয়াকিফুল ইসলাম কে সদস্য করা হয়।

আরও পড়ুনঃ নবীন বরণে মুগ্ধ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৮ব্যাচ 

উল্লেখ্য, আগামী ৩ মাসের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।