― Advertisement ―

spot_img

বুটেক্সে চতুর্থবারের মতো আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন অনুষ্ঠিত

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সম্মেলন। টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী এই সম্মেলনে টেক্সটাইল...
প্রচ্ছদসারা বাংলাভলান্টিয়ার্স ফোরামের মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচী

ভলান্টিয়ার্স ফোরামের মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচী

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ ভলান্টিয়ার্স ফোরাম আজ শনিবার কুমিল্লার স্থানীয় জলাশয়ে দ্বিতীয় দফায় মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচী সম্পন্ন করেছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মো. আল আমিন শাওন মৈশানের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়।

সংগঠনের আরেক সদস্য সাব্বির হোসেন সাকিব বলেন, “এই অভিজ্ঞতা আমাদের জন্য নতুন, যা আমাদের ভবিষ্যৎ কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। আমরা মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম নিয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করছি। আগামী বছরে আরও সুপরিকল্পিত ও সংগঠিত হয়ে এ ধরনের প্রকল্প চালানোর ইচ্ছা আছে।”

আল আমিন শাওন মৈশান বলেন, “আমাদের মূল লক্ষ্য সমাজ ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা। বন্যার কারণে পরিবেশের উপর যে প্রভাব পড়েছে, তা সামলে নিতে আমরা নিয়মিত কাজ করছি। সাম্প্রতিক বন্যায় কুমিল্লার নদীগুলোর বাস্তুসংস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তা পুনরুদ্ধারের জন্য আমাদের এই উদ্যোগ।”

আরও পড়ুনঃ স্বাস্থ্য শিক্ষায় সংকট দ্রুত সমাধানের চেষ্টা করছি: স্বাস্থ্য মহাপরিচালক 

প্রসঙ্গত, গত মঙ্গলবারের জ্যামের কারণে সংগঠনের জরুরী সিদ্ধান্তে সুমাইয়া মৎস্য হ্যাচারি এন্ড ফিশারিজের সহায়তায় পাওয়া কয়েক হাজার পোনা সংরক্ষণের জন্য রাতেই প্রথম দফায় পোনা অবমুক্ত করা হয়।