― Advertisement ―

spot_img

উচ্চশিক্ষার সংকট: দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষক প্রশিক্ষণ

সামরিক জগতে একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে—‘কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ’। অর্থাৎ প্রশিক্ষণ যত কঠোর ও বাস্তবসম্মত হবে, যুদ্ধক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তত বাড়বে। একজন সৈনিকের...
প্রচ্ছদসারা বাংলাইসকনের হাতে আইনজীবী হত্যার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

ইসকনের হাতে আইনজীবী হত্যার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ইসকন নামক সংগঠনের সন্ত্রাসীদের দ্বারা নির্মমভাবে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটে সাধারণ আইনজীবীদের ব্যানারে জেলা আইনজীবী সমিতির সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা আলিফ হত্যার সঠিক তদন্ত ও বিচার দাবি করেন।

বক্তারা বলেন, “আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা দেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এ ঘটনাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই।” তারা আরও উল্লেখ করেন যে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় আইনজীবীরা বৃহৎ কর্মসূচি ঘোষণা করবেন।

মানববন্ধনে উত্থাপিত দাবিগুলো:

  1. সাইফুল ইসলাম আলিফ হত্যার দ্রুত তদন্ত ও বিচার।
  2. বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করা।
  3. আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা।

আরও পড়ুনঃ ইসকন নিষিদ্ধের দাবিতে রামগঞ্জে বিক্ষোভ মিছিল

কর্মসূচির সভাপতিত্ব করেন এ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদ এবং সঞ্চালনা করেন এ্যাড. শফিক এনায়েতুল্লাহ। বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সোলাইমান বিশু, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাড. মোঃ রবিউল হক দোলন, সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম সেন্টু এবং অন্যান্য আইনজীবীরা।

বিক্ষোভ কর্মসূচি শেষে আইনজীবীরা হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানান এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি পুনর্ব্যক্ত করেন।