spot_img

― Advertisement ―

spot_img

কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী শাহনাজ পারভীন

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট শাহনাজ পারভীন।দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, দলীয়...
প্রচ্ছদসারা বাংলাফুলবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭

ফুলবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কৃষামত শিমুলবাড়ী চর এলাকায় জমি নিয়ে সংঘর্ষে নারীসহ সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষটি ঘটেছে রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টায়।

জানা গেছে, চর এলাকার ৮ বিঘা জমি নিয়ে মৃত জহির উদ্দিনের ছেলে আলতাফ হোসেন এবং হয়রত আলীর ছেলে আব্দুল হাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করলেও রোববার আলতাফ হোসেন জমির ওপর দিয়ে শ্যালো মেশিনের পাইপ নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে আব্দুল হাই বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে আব্দুল হাইয়ের পরিবারের সদস্যরা দেশি অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আলতাফ হোসেনের ওপর হামলা চালায়।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন আলতাফ আলী (৫২), আহের আলী (৪৫), আহেলা বেগম (৪৮), আব্দুল হাই (৩০), হামিদুল হক (৩৬), আজিজুল হক (১৯) এবং মরিয়ম বেগম (২৭)।

ফুলবাড়ী হাসপাতালের চিকিৎসক ডা. হোমায়রা জানান, ছয়জনকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ শিরপুরে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন 

স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম জানান, জমির মালিকানা নিয়ে বিবাদ মীমাংসার জন্য থানায় উভয় পক্ষের বসার একটি তারিখ নির্ধারিত ছিল। তবে তার আগেই এ সংঘর্ষ ঘটে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ছানোয়ার হোসেন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পেলে তা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।