spot_img

― Advertisement ―

spot_img

ইবি শিক্ষিকা হত্যায় শিক্ষকদের রহস্যজনক নিরবতার সমালোচনা

মো: আলিফ হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী অধ্যাপক আসমা সাদিয়া লুনা হত্যাকাণ্ডে সারাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিরবতার সমালোচনা করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসমাভাবিপ্রবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

মাভাবিপ্রবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

মো: আলিফ হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত হয়েছে। ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে “Our Rights, Our Future, Right Now” প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়।

সকাল ১১টায় তৃতীয় একাডেমিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে কেন্দ্রীয় লাইব্রেরি পর্যন্ত গিয়ে শেষ হয়। র‍্যালির মূল স্লোগান ছিল “সোসাইটি ফর সোশিয়াল সার্ভিস,” যা মানবাধিকার বিষয়ে জনসচেতনতা তৈরির আহ্বান জানায়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আকন্দ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি তার বক্তব্যে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মানবাধিকার রক্ষার সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি মানবাধিকারের তাৎপর্য তুলে ধরে বলেন, “এই অধিকারের সুরক্ষা বিশ্বব্যাপী ন্যায়বিচার, মর্যাদা এবং সাম্যের ভিত্তি নিশ্চিত করে।”

ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান এবং লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ওমর ফারুক সভার সভাপতিত্ব করেন। তিনি তরুণদের উদ্দেশে বলেন, “মানবাধিকার রক্ষার গুরুদায়িত্ব তরুণদের। তাদের উচিত মানবাধিকারের বিষয়ে গভীর জ্ঞান অর্জন করা এবং নিপীড়িতদের অধিকার সুরক্ষায় সচেষ্ট হওয়া।”

আরও পড়ুনঃ বীরগঞ্জে জামায়াত নেতার সড়ক দুর্ঘটনায় মৃত্যু, জানাজা ও দাফন সম্পন্ন

উল্লেখ্য,১৯৪৮ সালের এই দিনেই সর্বপ্রথম জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক মানবাধিকার সনদ গৃহীত হওয়ার স্মরণে পালিত হয়। যা মানবাধিকারের তাৎক্ষণিক প্রয়োগ ও ভবিষ্যতের উন্নয়নে গুরুত্বারোপ করছে। এই দিনটি মানবাধিকারের গুরুত্ব ও ন্যায়বিচার, সমতা এবং মর্যাদার প্রতি শ্রদ্ধা নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানায়​।