― Advertisement ―

spot_img

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, পরীক্ষা ২৯ জানুয়ারি

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৭ সালের ২৯ জানুয়ারি...
প্রচ্ছদসারা বাংলাবগুড়ায় হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন!

বগুড়ায় হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন!

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শাহাজানপুরে স্কুল ছাত্র সাকিব হত্যা মামলার আসামি কতৃক বাদী ও সাক্ষীদের মামলা প্রত্যাহার ও হুমকি প্রদানের প্রতিবাদ ও তাদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার(১৫ ডিসেম্বর) সকাল ১১.০০ ঘটিকায় উপজেলার রংপুর- রাজশাহী মহাসড়কের টেংগামাগুর এলাকায় মানববন্ধন করে।

মামলার বাদী নিহত সাকিবের মা আছমা খাতুন বলেন, আমার ছেলেকে হত্যার ২ বছর পেরিয়ে গেলেও আজও মামলার ১নং আসামি জিয়াকে গ্রেপ্তার করা হয়নি। উল্টো সে আমাকে ও আমার মামলার সাক্ষীদেরকে মামলা প্রত্যাহার করার জন্য হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। এমতাবস্থায় আমি নিরুপায় হয়ে ন্যায় বিচারের আশা নিয়ে এলাকাবাসীর সহযোগিতায় মানববন্ধনে আসামিদের ফাঁসির দাবি জানাই।

আরও পড়ুনঃ বনাঢ্য আয়োজনে পালিত হলো দৈনিক ইনফো বাংলা ৯বর্ষে পদার্পণ অনুষ্ঠান

উল্লেখ্য,এর আগে ২০২২ সালের ৩১অক্টোম্বর বগুড়া হতে বাড়ি ফেরার পথে নির্মম ভাবে আঘাত প্রাপ্ত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ নভেম্বর সাকিব মৃত্যু বরন করেন।