spot_img

― Advertisement ―

spot_img

পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আমিনুল ইসলাম (৫০)-এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও...
প্রচ্ছদসারা বাংলাগোদাগাড়ীতে বিএসটিআই’র অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

গোদাগাড়ীতে বিএসটিআই’র অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উজ্জল ফুড প্রোডাক্টস নামে একটি খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এ অভিযান পরিচালনা করেন গোদাগাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুল ইসলাম। বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানটি কোনো গুণগত মান সনদ (সার্টিফিকেশন মার্ক) গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট ও কেক তৈরি করছিল। এছাড়া, নন-ফুড গ্রেড রং ও ফ্লেভার ব্যবহার করার অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

আরও পড়ুনঃ আলু চাষে হতাশ কৃষক, হতাশার শেষ কোথয়?

গোদাগাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম বলেন, “জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। জনস্বাস্থ্যের প্রতি অবহেলা কোনোভাবেই বরদাশত করা হবে না।”

উল্লেখ্য, অস্বাস্থ্যকর ও মানহীন খাদ্যপণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।