― Advertisement ―

spot_img

বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি, শিক্ষার্থীরা ক্ষুব্ধ

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) হলগুলোতে একের পর এক চুরির ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। সম্প্রতি ছাত্রীদের আবাসিক বীর প্রতীক ক্যাপ্টেন...
প্রচ্ছদসারা বাংলাবীরগঞ্জে এলাইগাঁও বিষ্ণু মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

বীরগঞ্জে এলাইগাঁও বিষ্ণু মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোজাম্মেল হক, নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের এলাইগাঁও গ্রামে বিষ্ণু মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি শ্রী দিলীপ কুমার রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এবং বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল ইসলাম বলেন, “এই মন্দির কেবল একটি স্থাপত্য নয়, এটি আমাদের আধ্যাত্মিকতার প্রতীক। এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং মানবিকতার চেতনার প্রকাশ। এই মন্দির আমাদের একত্রিত হওয়ার এক অনন্য সুযোগ দিয়েছে। আমি আশা করি, এটি সবার জন্য শান্তি, সম্প্রীতি এবং আধ্যাত্মিকতার পথপ্রদর্শক হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোগনগর ইউনিয়ন ইউপি সদস্য শফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আলিমুদ্দিন, উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান শিরাজ শিপন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দীক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বীরগঞ্জ উপজেলা সদস্য সচিব টিক্কারাম রায়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান এবং ৬নং নিজপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান।

আরও পড়ুনঃ সখীপুরে ব্যবসায়ী সালাম হত্যার প্রতিবাদে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আয়োজক এলাইগাঁও বিষ্ণু মন্দির কমিটির নেতারা বলেন, এই মন্দির এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল, যা বাস্তবায়নে সবাই একসঙ্গে কাজ করেছেন। মন্দিরটি সবার মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি করবে এবং ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।