― Advertisement ―

spot_img

কুমিল্লা থেকে আনা ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনশিক্ষাএইচএসসি পরীক্ষা শুরু ৩০ জুন

এইচএসসি পরীক্ষা শুরু ৩০ জুন

নিজস্ব প্রতিনিধিঃ

আগামী ৩০ জুন থেকে শুরু হবে চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা। আজ মঙ্গলবার এই পরীক্ষার সময়সূচি (রুটিন) ঘোষণা করেছে শিক্ষা বোর্ডগুলো।

সময়সূচি অনুযায়ী ৩০ জুন বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে এইচএসসি২০২৪ পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। এরপর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।

আরও পডুনঃ নতুন কারিকুলামে পরীক্ষা হচ্ছে মূল্যায়ন,প্রতি বিষয়ে পাঁচ ঘণ্টা

এদিকে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ১৬ এপ্রিল থেকে। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। অবশ্য বিলম্ব ফি দিয়ে পরেও ফরম পূরণ করার সুযোগ রয়েছে। ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করা যাবে। এই ফি জমা দেওয়া যাবে সোনালী সেবার মাধ্যমে।

জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী, পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।