― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরেকটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া...
প্রচ্ছদসারা বাংলাফুলপুরে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ফুলপুরে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং তাদের গ্রেপ্তারের দাবিতে সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টায় বিএনপির এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ফুলপুর গ্রীন রোড মোড় থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার গ্রীন রোড মোড়ে এসে শেষ হয়।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির ১ নম্বর সদস্য, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলহাজ্ব আবুল বাশার আকন্দ।

বিশেষ অতিথি, ফুলপুর পৌর বিএনপির সহ-সভাপতি ডা. হেলাল উদ্দিন ও নজরুল ইসলাম মাস্টার। উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম দুলাল। উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন। উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল ও সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাদী আকন্দ সানোয়ার।

আরও পড়ুনঃ দেবীনগরে উপসচিব শওকত আলীর উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন

বিক্ষোভ মিছিলে বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। নেতারা আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে বক্তারা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। ফুলপুরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে মিছিলটি সফলভাবে শেষ হয়।