― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরেকটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া...
প্রচ্ছদসারা বাংলাবীরগঞ্জে ২০জন অসচ্ছল নারীর স্বপ্ন পূরণে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ

বীরগঞ্জে ২০জন অসচ্ছল নারীর স্বপ্ন পূরণে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে অসচ্ছল ও কর্মহীন ২০ জন নারীর স্বপ্ন পূরণে বসুন্ধরা শুভসংঘ বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে।

সোমবার (২৭ জানুয়ারি) বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে দ্বিতীয় ধাপে এই মেশিন বিতরণ করা হয়। সেলাই প্রশিক্ষণ শেষে এই মেশিন পেয়ে নারীরা তাদের ভাগ্য পরিবর্তনের আশায় বুক বাঁধছেন।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের মানবিক উদ্যোগের অংশ হিসেবে সারা দেশে দরিদ্র, বিধবা এবং কর্মহীন নারীদের স্বনির্ভর করার লক্ষ্যে বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক এর সভাপতিত্বে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহি, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা সহ-সভাপতি রাশেদুন্নবী বাবু, উপজেলা জামায়াতের আমির ক্বারি আজিজুর রহমান, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান।

এ ছাড়া গণমাধ্যমকর্মী এবং শুভসংঘের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা শাখার সদস্যরাও উপস্থিত ছিলেন। সেলাই মেশিন পেয়ে সুবিধাভোগী নারীরা নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন।

সাথী বেসরা (১৫) বলেন, “আমাদের মাথা গোঁজার কোনো জায়গা ছিল না। বাবা মারা যাওয়ার পর সংসারে অন্ধকার নেমে আসে। বিনা মূল্যে প্রশিক্ষণ এবং সেলাই মেশিন পেয়ে আজ আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। এ আয় দিয়ে পরিবারের কষ্ট কিছুটা লাঘব করতে পারব। বসুন্ধরা গ্রুপ আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে।”

আরও পড়ুনঃ ফুলপুরে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আঁখি আক্তার (২১) বলেন, “আমার স্বামী ট্রাকচালক, তবে সংসারের কোনো খোঁজ রাখে না। এই সেলাই মেশিন পেয়ে সন্তানদের পড়াশোনার খরচ চালাতে পারব। আমি বসুন্ধরা গ্রুপের কাছে চিরকৃতজ্ঞ।”

বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, “বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ শুধু অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতেই নয়, তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতেও সাহায্য করছে। এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে এবং গ্রামীণ নারীদের জীবনে নতুন আলোর দিশা দেখাচ্ছে।”

বসুন্ধরা শুভসংঘের এই মানবিক কার্যক্রম পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে। অংশগ্রহণকারীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।