― Advertisement ―

spot_img

আইটিইটির নির্বাচনে জিজি প্যানেলের নিরঙ্কুশ জয়, সভাপতি এনায়েত হোসেন

বুটেক্স প্রতিনিধি: দি ইন্সটিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম সমর্থিত এনায়েত-সুমায়েল-নিক্সন পরিষদ (জিজি প্যানেল) নিরঙ্কুশ...
প্রচ্ছদসারা বাংলাভূরুঙ্গামারীতে জমি বিরোধে সুপারি ও কলাগাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে জমি বিরোধে সুপারি ও কলাগাছ কাটার অভিযোগ

কুড়িগ্রাম ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারি এলাকায় জমি বিরোধের জেরে দুই ভাইয়ের সুপারি ও কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মরহুম বেলায়েত হোসেনের পুত্র আব্দুল মোতালেব তার পৈতৃক সম্পত্তির ওপর একটি পুকুর এবং পুকুরের ধারে সুপারি, কলাগাছসহ বিভিন্ন গাছ রোপণ করেন। তবে দীর্ঘদিন ধরে তার ভাই মফিজুর রহমান ও আব্দুল মান্নান ওই জমি দখলের পায়তারা করে আসছেন।

গত ২৬ জানুয়ারি, আনুমানিক দুপুর ১২টার দিকে তারা দলবল নিয়ে পুকুর পাড়ের ৮৫টি সুপারি গাছ এবং ৮৫টি কলাগাছ কেটে ফেলেন বলে অভিযোগ উঠেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন আব্দুল মোতালেব।

আব্দুল মোতালেব জানান, তার ভাইয়েরা শুধু গাছ কাটাতেই সীমাবদ্ধ থাকেননি, বরং তাকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন।

আরও পড়ুনঃ ইইউ-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জমি সংক্রান্ত বিরোধে এ ধরনের ঘটনা এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।