― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসশিক্ষাঙ্গনকে অস্ত্রের ঝনঝনানি থেকে নিরাপদ রাখতে বইমেলাই সেরা মাধ্যম: ইবি প্রো-ভিসি

শিক্ষাঙ্গনকে অস্ত্রের ঝনঝনানি থেকে নিরাপদ রাখতে বইমেলাই সেরা মাধ্যম: ইবি প্রো-ভিসি

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ শিক্ষাঙ্গনকে অস্ত্রের ঝনঝনানি থেকে নিরাপদ রাখতে বইমেলাই সেরা মাধ্যম বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় বাংলা মঞ্চ চত্বরে ভাষা শহীদ দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন শেষে স্টল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

উপ-উপাচার্য বলেন, “একুশে বইমেলা আমাদের প্রাণের মেলা। এটি আমাদের জাতীয় চেতনা ও অস্তিত্বের প্রতীক। বইমেলার মাধ্যমে শিক্ষার্থীরা দেশ ও জাতির ইতিহাস জানতে পারবে। ২৪ শে জুলাই বিপ্লবের স্লোগান ছিল ‘মেধা, মেধা, মেধা’—এর কোনো বিকল্প নেই। মেধাকে বিকশিত করতে বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বই পড়লে ব্যক্তিত্ব ও ক্যারিয়ার উন্নত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, যা শিক্ষাঙ্গনকে অস্ত্রের ঝনঝনানি থেকে নিরাপদ রাখতে সহায়তা করবে। আমি আশা করি, বইমেলা সুন্দরভাবে সম্পন্ন হবে।”

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইটসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ ইবি থিয়েটারের সভাপতি লাকী, সম্পাদক ফারাবি

এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী এবং কালো পতাকা উত্তোলন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

বিকেল সাড়ে তিনটায় বাংলা মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া বইমেলায় ‘একুশ আমার অস্তিত্ব’ শিরোনামে প্রকাশিত একুশে সংকলনের মোড়ক উন্মোচন করা হয়।