spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসরমজানকে স্বাগত জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র‍্যালি

রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র‍্যালি

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হওয়া র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে সমাপ্ত হয়। পরবর্তীতে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ‘আহলান সাহলান মাহে রমজান’, ‘রমজানের পবিত্রতা রক্ষা করো’, ‘অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করো’, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বন্ধ করো’—এমন নানা স্লোগান দেন।

জমিয়তে তালাবায়ের সাধারণ সম্পাদক শামীম হোসেন বলেন, “রমজানের পবিত্রতা রক্ষার জন্য এই র‍্যালি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং বিশ্বব্যাপী জানিয়ে দেওয়া যে ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী সংস্কৃতি ধারণ ও লালন করে। সিয়াম সাধনা, তারাবি নামাজ ও ইফতারের মাধ্যমে আমরা রমজানের পবিত্রতা রক্ষা করবো।”

আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আবু মূসা বলেন, “রমজান সিয়াম সাধনার মাস, তবে এ সময় বাজারে একধরনের সিন্ডিকেট গড়ে ওঠে, যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ হয়। যেকোনো মূল্যে এ সিন্ডিকেট বন্ধ করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার অনৈতিক কার্যকলাপ দূর করা প্রয়োজন।”

আরও পড়ুনঃ হামলার ভয়ে মাদকসহ আটক আসামি ছেড়ে দিল ডিবি

শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “রমজান শুধু উপবাসের মাস নয়, বরং তাকওয়া অর্জনের মাস। শয়তানকে আল্লাহ এ মাসে শিকলবদ্ধ করেন, কিন্তু আমাদের মনের শয়তানকে নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি, অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য খাদ্য সরবরাহের বিষয়টিও প্রশাসনের ভাবা উচিত।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, মাহে রমজানের শিক্ষাকে হৃদয়ে ধারণ করে তারা জীবনকে শুদ্ধতার পথে পরিচালিত করবেন এবং পবিত্রতা বজায় রাখার আহ্বান সকলের কাছে পৌঁছে দেবেন।