― Advertisement ―

spot_img

হেনস্তার অভিযোগ, পদ ছাড়ছেন জবি বাংলা বিভাগের চেয়ারম্যান

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিম পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসহেনস্তার অভিযোগ, পদ ছাড়ছেন জবি বাংলা বিভাগের চেয়ারম্যান

হেনস্তার অভিযোগ, পদ ছাড়ছেন জবি বাংলা বিভাগের চেয়ারম্যান

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিম পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীদের হাতে হেনস্তার শিকার হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

গত ১৬ নভেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা অধ্যাপক মোজাহারুল আলম সেলিমকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হেনস্তা করেন।

এ সময় বিভাগের একটি কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পাওয়া গেলে সেটি বাইরে এনে পুড়িয়ে দেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

আরও পড়ুনঃ আওয়ামী লীগের ‘লকডাউন’ ঘিরে জবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব পালন করা সম্ভব নয় জানিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন অধ্যাপক মোজাহারুল আলম সেলিম। তিনি রেজিস্ট্রার দপ্তরে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে অধ্যাপক মোজাহারুল আলম সেলিম বলেন, “১৬ নভেম্বর বাংলা বিভাগের চেয়ারম্যানের কক্ষে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনা ও চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমার পক্ষে বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। গতকাল ১৭ নভেম্বর বিভাগের চেয়ারম্যানের পদ থেকে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”