― Advertisement ―

spot_img

শেরপুর-২ আসনে গণসংযোগে সরব জামায়াত প্রার্থী গোলাম কিবরিয়া

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) সংসদীয় আসনে নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া। নির্বাচনের সময়...
প্রচ্ছদসারা বাংলানালিতাবাড়িতে ইনসাফের উদ্যোগে ‘মানবতার ঝুড়ি’ উদ্বোধন

নালিতাবাড়িতে ইনসাফের উদ্যোগে ‘মানবতার ঝুড়ি’ উদ্বোধন

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় মানব কল্যাণ সংস্থা ইনসাফের উদ্যোগে ‘মানবতার ঝুড়ি’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মার্চ) নালিতাবাড়ী শহরের গড়কান্দা কাঁচা বাজার ও শহীদ মিনার প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা হাবিবুল্লাহ পাহাড়ী, উপদেষ্টা মুজাহিদুল ইসলাম, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নাছা ভাই বিনোদনের কর্ণধার ফারদিন ইসতিয়াক রাসেল, মানিক মিয়া ও আব্দুল্লাহ আল জোবায়ের।

এছাড়াও ইনসাফের সভাপতি সাঈদ হাসান, সহ-সভাপতি তৌসিফ মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হাসান, প্রচার সম্পাদক জাহিদ হাসান এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

‘মানবতার ঝুড়ি’ প্রকল্পের আওতায় অসহায় ও দুস্থ মানুষের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ইনসাফের এই উদ্যোগের লক্ষ্য সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করা।

আরও পড়ুনঃ মার্চে মাঠে নামছে সাকিব আল হাসান, প্রতিপক্ষ বাংলাদেশ

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতায় মানবকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব। মানবতার এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।