― Advertisement ―

spot_img

রায়পুরায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরা উপজেলায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার...
প্রচ্ছদসারা বাংলারায়পুরায় অবৈধ চাঁদা উত্তোলন বন্ধ করলো প্রশাসন

রায়পুরায় অবৈধ চাঁদা উত্তোলন বন্ধ করলো প্রশাসন

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরায় সিএনজি ও বিদ্যুৎচালিত অটোরিকশা থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের অভিযোগ পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। চাঁদা উত্তোলন বন্ধের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পান্থশালা ও শ্রীরামপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা। অভিযানে রায়পুরা থানার পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

এছাড়া, আসন্ন ঈদযাত্রায় সড়কের শৃঙ্খলা বজায় রাখতে রায়পুরা পৌর শহরের শ্রীরামপুর এলাকায় গড়ে ওঠা নিয়মবহির্ভূত সিএনজি চালিত অটো স্ট্যান্ড অপসারণ করা হয়।

আরও পড়ুনঃ শেরপুরের নালিতাবাড়ীতে গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অভিযানের অংশ হিসেবে, ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে এক দোকান মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।