spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবির ছাত্রী ছিনতাইয়ের শিকার, দুর্বৃত্তদের কবলে ইজিবাইক ও মালামাল লুট

ইবির ছাত্রী ছিনতাইয়ের শিকার, দুর্বৃত্তদের কবলে ইজিবাইক ও মালামাল লুট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রী বাড়ি থেকে ক্যাম্পাসে ফেরার পথে ভয়াবহ ছিনতাইয়ের শিকার হয়েছেন। বৃহস্পতিবার ভোরে দিনাজপুর জেলার রানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তার কাছ থেকে নগদ টাকা, ব্যাগ, ল্যাপটপ, জামা-কাপড়সহ প্রয়োজনীয় মালামাল এবং যাতায়াতের ইজিবাইকটি ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী ছাত্রী জানান, বৃহস্পতিবার সকাল ৬টার বাস ধরতে ভোর ৫টা ৩০ মিনিটে তিনি বাড়ি থেকে একজন পরিচিত ইজিবাইক চালকের সঙ্গে রওনা দেন। নির্জন এলাকায় পৌঁছালে হঠাৎ ৫-৬ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে। প্রথমেই তারা ইজিবাইক চালকের মোবাইল ফোন ও চাবি কেড়ে নিয়ে তাকে বেঁধে ফেলে।

এরপর রামদা দেখিয়ে ছাত্রীটির গলায় অস্ত্র ঠেকিয়ে তারা নগদ টাকা-পয়সা দাবি করে। প্রাণভয়ে তিনি সঙ্গে থাকা ২,৫০০ টাকা ছিনতাইকারীদের হাতে তুলে দেন। পরবর্তীতে ছিনতাইকারীরা তাকে ইজিবাইক থেকে নামিয়ে দিয়ে ইজিবাইকসহ পালিয়ে যায়। ওই ইজিবাইকে থাকা একটি লাগেজও নিয়ে যায়, যাতে তার ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত জিনিসপত্র ছিল।

ছাত্রীটি জানান, আতঙ্কে অচেতন হয়ে পড়ার উপক্রম হলে তিনি রাস্তার পাশে একটি এতিমখানায় গিয়ে সাহায্য চান। সৌভাগ্যবশত তার মোবাইলফোনটি তখনও তার সঙ্গে ছিল, যার মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরে বাড়িতে ফিরে যান।

আরও পড়ুনঃ আজ থেকে শুরু ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী বলেন, “এই রাস্তা দিয়ে আমি সবসময়ই একাই যাতায়াত করি। কখনও এমন পরিস্থিতির শিকার হইনি। এবার খুব ভয় পেয়েছি। আল্লাহর রহমতে আমি এখন নিরাপদে আছি।” তিনি আরও জানান, এ ঘটনার বিষয়ে থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছেন।

এ ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের দাবি, এমন নির্জন পথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।