― Advertisement ―

spot_img

জবির সব বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য দুটি আসন সংরক্ষিত

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিজস্ব ও ভাড়ায় চালিত সব বাসে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য দুটি করে আসন সংরক্ষণের সিদ্ধান্ত...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজবির সব বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য দুটি আসন সংরক্ষিত

জবির সব বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য দুটি আসন সংরক্ষিত

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিজস্ব ও ভাড়ায় চালিত সব বাসে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য দুটি করে আসন সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিবন্ধী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের অনুমোদনক্রমে পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের আওতায় চলাচলকারী শিক্ষার্থীদের বাসে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট দুটি আসন বরাদ্দ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস এবং বিআরটিসি থেকে ভাড়া করা দ্বিতল বাস—উভয় ক্ষেত্রেই কার্যকর হবে।

আরও পড়ুনঃ বিএনপির জাতীয় কর্মশালায় দ্বিতীয় ও তৃতীয় জবি ছাত্রদলের দুই নেতা

সিদ্ধান্ত বাস্তবায়নে সব শিক্ষার্থী, বাসচালক ও হেলপারের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ ছাড়া বিজ্ঞপ্তির অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে বিশ্ববিদ্যালয়ের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, রেজিস্ট্রার এবং পরিবহন পুলের চালক ও হেলপারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে।