― Advertisement ―

spot_img

জবি নৃবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক মাঈন উদ্দিন

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মাঈন উদ্দিন। অধ্যাপক হাবিবা সুলতানার...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজবি নৃবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক মাঈন উদ্দিন

জবি নৃবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক মাঈন উদ্দিন

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মাঈন উদ্দিন। অধ্যাপক হাবিবা সুলতানার চেয়ারম্যান হিসেবে নিয়োগের মেয়াদ পূর্ণ হওয়ায় তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

অধ্যাপক ড. মাঈন উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং এস্তোনিয়ার তালিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

কর্মজীবনের শুরুতে তিনি ইউনিসেফ, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি)সহ দেশি-বিদেশি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে কাজ করেন। ২৭তম বিসিএসে বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেও ওই বিসিএস বাতিল হওয়ায় তিনি যোগদান করতে পারেননি। পরে পুনরায় অনুষ্ঠিত বিসিএস পরীক্ষায় ইকোনমিক ক্যাডারে নির্বাচিত হয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনে সহকারী প্রধান হিসেবে যোগ দেন। সেখানে প্রায় দেড় বছর দায়িত্ব পালন করেন।

পরবর্তী সময়ে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিতে সরকারি চাকরি ছেড়ে দেন তিনি। ২০১০ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর একাডেমিক ও শিক্ষকতা জীবনের সূচনা হয়।

নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভাগের শিক্ষা, গবেষণা ও একাডেমিক পরিবেশকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন অধ্যাপক ড. মাঈন উদ্দিন।

আরও পড়ুনঃ জবির আটক পাঁচ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত

এ লক্ষ্যে বিভাগে নিয়মিত সেমিনার, সিম্পোজিয়াম, গবেষণা কর্মশালা ও একাডেমিক আলোচনার আয়োজনের ওপর গুরুত্ব দিতে চান তিনি। পাশাপাশি আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর নৃবিজ্ঞান বিভাগের পাঠ্যক্রম পর্যালোচনা করে সময়োপযোগী ও আধুনিক কারিকুলাম প্রণয়নের পরিকল্পনা রয়েছে তাঁর।

শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের দক্ষতা, সামাজিক দায়িত্ববোধ ও পেশাগত সক্ষমতা বাড়াতে সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিতে চান নতুন চেয়ারম্যান। এ ছাড়া বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও পেশাগত সহযোগিতা বাড়াতে একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে তাঁর।