spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবি অর্থনীতি ক্লাবের সভাপতি ড. কাজী মোস্তফা, সম্পাদক খাইরুল ইসলাম

ইবি অর্থনীতি ক্লাবের সভাপতি ড. কাজী মোস্তফা, সম্পাদক খাইরুল ইসলাম

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাইরুল ইসলাম।

শনিবার (১৯ এপ্রিল) ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কমিটিতে আরও রয়েছেন কোষাধ্যক্ষ হিসেবে সহযোগী অধ্যাপক আব্দুল জলিল পাঠান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের মেহেদী হাসান শাহ।

এছাড়া নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন—টগর আহমেদ, জেসিয়া আক্তার তন্নি, মোছা সানজিদা আক্তার আঁখি, ফাহিম ফারদিন, মোছা ছুম্মা খাতুন, জোনায়েদ হাসান, খোন্দকার জেরিন তাসনিম, আবু তাহের ভূইয়া ফাহিম ও রাবেয়া খন্দকার।

আরও পড়ুনঃ লক্ষ্মীপুরে পৃথক অভিযানে চেয়ারম্যানসহ আ.লীগের ৫ নেতা আটক

নবনির্বাচিত কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক আব্দুল জলিল পাঠান বলেন, “আমরা এই প্ল্যাটফর্মে নতুনভাবে যাত্রা শুরু করছি। পূর্ববর্তী কমিটির অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সব কাজে স্বচ্ছতা বজায় রেখে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।”

এদিকে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ বলেন, “একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য এ ধরনের অংশগ্রহণমূলক সংগঠন একটি বড় সুযোগ। অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা এর মাধ্যমে আরও দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করবে।”