spot_img

― Advertisement ―

spot_img

মহিপুরে ভুয়া ডাক্তারকে এক মাসের কারাদণ্ড

মোঃ তরিকুল ইসলাম কলাপাড়া (উপজেলা) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে হারুন অর রশীদ নামের এক ভুয়া ডাক্তারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন...
প্রচ্ছদসারা বাংলাকুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মর্মান্তিক মৃত্যু

কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মর্মান্তিক মৃত্যু

মোঃ তরিকুল ইসলাম কলাপাড়া (উপজেলা) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে রাজেশ কুমার পাল (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ মে) সকালে সৈকতের জিরো পয়েন্টে স্বজনদের সঙ্গে গোসলে নামার পর এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজেশ কুমার পাল রাজশাহী জেলার পুটিয়ার শরৎ কুমার পালের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, তিনি শুক্রবার রাতে রাজশাহী থেকে কুয়াকাটায় আসেন এবং ‘সাগর নীড়’ আবাসিক হোটেলে অবস্থান নেন। সকালে গোসলে নামার পর হঠাৎ করে প্রবল স্রোতে গভীর পানিতে তলিয়ে যান তিনি। সঙ্গে থাকা বোনজামাই কমল কুমার পাল চিৎকার করলে আশপাশের পর্যটক ও ট্যুরিস্ট পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।

পরে তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রিয়াজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার বিষয়ে ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা জোনের উপ-পুলিশ পরিদর্শক মোঃ সবুর মিয়া জানান, “জিরো পয়েন্টের পশ্চিম পাশে পর্যটকদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাজেশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

আরও পড়ুনঃ বাংলাদেশের স্কিন কেয়ারের নতুন ভাষা লিখছেন শাহরিয়ার আরিফিন

এদিকে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “ট্যুরিস্ট পুলিশ নিহতের মরদেহ থানায় হস্তান্তর করেছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”