spot_img

― Advertisement ―

spot_img

আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, কর্মীদের হুমকি-ধমকি ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে ১১ দলীয় জোটের প্রার্থী...
প্রচ্ছদসারা বাংলারামগঞ্জে বৃদ্ধাকে জবাই করে হত্যা: ডাকাতির আশঙ্কা, তদন্তে পুলিশ

রামগঞ্জে বৃদ্ধাকে জবাই করে হত্যা: ডাকাতির আশঙ্কা, তদন্তে পুলিশ

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে জবাই করে হত্যার শিকার হয়েছেন তাজিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধা। মঙ্গলবার (১৩ মে) রাত দশটার দিকে উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের কালুপুর পোলের গোড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তাজিয়া বেগম স্থানীয় কারী সাহেব বাড়ির বাসিন্দা আব্দুল মন্নানের স্ত্রী।

এ বিষয়ে নিহতের স্বামী আব্দুল মন্নান জানান, “ঘটনার সময় আমি পাশের দোকানে ওষুধ আনতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি আমার স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারা ঘরের আলমারি ও শোকেসের তালা ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। ঘরে আর কী কী খোয়া গেছে, তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।”

এলাকাবাসীর ধারণা, দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যেই বাড়িতে হানা দিয়েছিল। হয়তো তারা বৃদ্ধাকে চিনে ফেলায় প্রাণনাশ করে স্বর্ণালঙ্কার লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়। নিহত তাজিয়া বেগম দুই পুত্র সন্তানের জননী ছিলেন।

খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুনঃ হোস্টেল সিট ভাড়া কমানোর দাবিতে শিক্ষার্থীদের তোপের মুখে, রাজশাহী কলেজ অধ্যক্ষ

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, “গলাকাটা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।