spot_img

― Advertisement ―

spot_img

মহিপুরে ভুয়া ডাক্তারকে এক মাসের কারাদণ্ড

মোঃ তরিকুল ইসলাম কলাপাড়া (উপজেলা) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে হারুন অর রশীদ নামের এক ভুয়া ডাক্তারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন...
প্রচ্ছদসারা বাংলাতাহেরপুর-আজিমপুরে আয়রন ব্রিজ ধসে খালে, দুর্ভোগে ১৫ হাজার মানুষ

তাহেরপুর-আজিমপুরে আয়রন ব্রিজ ধসে খালে, দুর্ভোগে ১৫ হাজার মানুষ

মোঃ তরিকুল ইসলাম কলাপাড়া (উপজেলা) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর-আজিমপুর সংযোগস্থলে লক্ষ্মীর খালের উপর নির্মিত আয়রন ব্রিজ ধসে পড়েছে। গতমঙ্গলবার (২০ মে) ভোররাতে বিকট শব্দে ব্রিজটি সম্পূর্ণভাবে খালে পড়ে যায়।

হতাহতের কোনো খবর না মিললেও, সেতুটি ধসে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন অন্তত পাঁচটি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ। সেইসাথে সাগরকন্যা কুয়াকাটাগামী দেশি-বিদেশি পর্যটকদের চলাচলও বিপর্যস্ত হয়ে পড়েছে। কারণ তাহেরপুর ও আজিমপুরের মধ্যে এটিই ছিল একমাত্র চলাচলের পথ।

স্থানীয়রা জানান, গত বছরের ১১ আগস্ট এক ব্যবসায়ী সারবোঝাই টমটম নিয়ে ব্রিজটি পার হওয়ার সময় দক্ষিণাংশ ভেঙে যায়। এরপর কাঠের তক্তা দিয়ে অস্থায়ীভাবে চলাচলের উপযোগী করা হলেও তা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন ধরে স্থানীয় স্কুল শিক্ষার্থী, মোটরসাইকেল, অটোভ্যান ও পথচারীরা ওই ভঙ্গুর কাঠের ব্রিজ দিয়ে চলাচল করছিলেন। একপর্যায়ে সেটি আর সহ্য করতে না পেরে সম্পূর্ণরূপে ধসে পড়ে।

আজিমপুর এলাকার বাসিন্দা রিমা বলেন, “ব্রিজটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। আমরা জীবনের ঝুঁকি নিয়ে চলেছি। এখন আর চলাচলেরই উপায় নেই।”

এক শিক্ষার্থী জানান, “স্কুলে যাওয়া এখন যেন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন দীর্ঘ পথ ঘুরে যেতে হয় বা অনেক সময় স্কুলই মিস করতে হয়।”

সচেতন মহলের মতে, “সাগরকন্যা কুয়াকাটা দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। কুয়াকাটা-আলিপুর-আমখলাপাড়া-তাহেরপুর-আজিমপুর হয়ে বৌদ্ধ মন্দির ও রাখাইন মার্কেটে প্রতিদিন শত শত পর্যটক যাতায়াত করেন। এই পথে ব্রিজ ভেঙে যাওয়াটা শুধু স্থানীয় সমস্যা নয়, এটি জাতীয় পর্যটন শিল্পের ক্ষতির বিষয়।”

আরও পড়ুনঃ দ্রুত রোডম্যাপ ঘোষণা করে ডিসেম্বরে নির্বাচন দিন: মাহবুবের রহমান শামীম

স্থানীয়রা দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এবং সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে এলজিইডি’র কলাপাড়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, “তাহেরপুর-আজিমপুরের ভেঙে পড়া ব্রিজটির বিষয়ে আমরা অবগত। দ্রুত খোঁজখবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”

স্থানীয়দের প্রত্যাশা, যাতায়াত ও শিক্ষা-পর্যটন ব্যবস্থার স্বাভাবিকতা ফিরিয়ে আনতে দ্রুত সময়ের মধ্যেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।