spot_img

― Advertisement ―

spot_img

ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম

সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম।বৃহস্পতিবার (১৯...
প্রচ্ছদসারা বাংলাবালিয়াকান্দিতে ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণে বাধা প্রদানের অভিযোগ

বালিয়াকান্দিতে ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণে বাধা প্রদানের অভিযোগ

মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করতে গেলে বাধা প্রদান ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। জমির মালিক আশিক আহম্মেদ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী এলাকার মৃত আব্দুল মজিদ শেখের ছেলে এবং ঢাকায় ব্যবসা করেন।

ভুক্তভোগী আশিক আহম্মেদ জানান, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে তিনি ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ শুরু করলে একদল লোক বাধা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনি বালিয়াকান্দি থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রাজবাড়ী জেলা সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

আশিক আহম্মেদের দাবি, বালিয়াকান্দির সদর ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার মৃত এস. এম. শাহজাহানের ছেলে ডা. আব্দুল্লাহ আল মুরাদ, আব্দুল্লাহ আল জুবায়ের লিটন, মৃত হোসেন আলীর ছেলে মো. ফারুক হোসেন, মো. রেজাউল আলম রিপন, মো. জুয়েল শেখ, মো. রুবেল শেখ ও মো. হিমেল শেখ দীর্ঘদিন ধরে তার জমিতে ঘর নির্মাণে বাধা দিচ্ছে এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

আরও পড়ুনঃ কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষ্যে মন্ডপ পরিদর্শন করলেন ওসি আলাউদ্দিন

তিনি আরও বলেন, ২০২০ সালে মৃত আবুল হাশেম শেখের তিন সন্তান ডা. আব্দুস সালাম, শেখ মহিউদ্দিন মজনু ও অ্যাড. রেহেনাজ পারভীনের কাছ থেকে জমিটি ক্রয় করেন। পরবর্তীতে তিনি নামজারী করে নিজের নামে খাজনা পরিশোধ করেন। জমি নিয়ে মামলা থাকলেও আদালতের রায়ে তিনি জমির মালিকানা লাভ করেন। তবুও দখল নিতে গেলে অভিযুক্তরা বিভিন্ন সময় বাধা দিয়েছে। দখল পাওয়ার পর ঘর নির্মাণ শুরু করলে আবারও বাধার সম্মুখীন হতে হচ্ছে।

আশিক আহম্মেদের ছোট ভাই আরজু শেখ বলেন, “আমাদের কাছে সঠিক কাগজপত্র আছে, আদালতের রায়ও আছে। এর পরও বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। সম্প্রতি পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। আমরা কারণ জানতে চাইলে তারা জানান, হাইকোর্ট থেকে তিন মাসের স্থগিতাদেশ আছে। তবে আমরা এ সংক্রান্ত কোনো ডকুমেন্ট পাইনি।”

এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, “জোরপূর্বক জমি দখলের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উভয় পক্ষের উত্তেজনা এড়াতে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”