spot_img

― Advertisement ―

spot_img

মেঘনা–গোমতী সেতুর নিচে টাইমার বোমা সদৃশ বস্তু উদ্ধার

ইকরাম হাছান, তিতুমীর কলেজ প্রতিনিধিঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা–গোমতী সেতুর টোল প্লাজার নিচ থেকে টাইমার বোমা সদৃশ একটি রহস্যজনক বস্তু উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল–শিবির সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অনেকে

ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল–শিবির সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অনেকে

মোঃ ইকরাম হাসান, তিতুমীর কলেজ প্রতিনিধিঃ রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কলেজের মূল ফটকের সামনে এই সংঘর্ষে সাংবাদিকসহ কয়েকজন আহত হন।

জানা যায়, রাতে কলেজের প্রধান ফটকের মুক্তিযুদ্ধের প্রতিকৃতির ওপর ব্যানার টানায় ছাত্রশিবির। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ব্যানারটি ছিঁড়ে ফেলেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে শিবির কর্মীরা পুনরায় ব্যানার লাগাতে এলে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয় এবং একপর্যায়ে সংঘর্ষ বাধে।

আরও পড়ুনঃ অতি দ্রুত দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের দাবি—ডাকসু ভিপির

সংঘর্ষের ভিডিও ধারণ করার সময় ছাত্রদলের হামলার শিকার হন সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার তাওসিফ মাইমুন। তিনি জানান, সংবাদ সংগ্রহের এক পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। পরে তাকে ক্যাম্পাসের মাঠে টেনে নিয়ে বেদম মারধর করা হয় এবং তার মানিব্যাগসহ নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় কলেজ সাংবাদিক সমিতির আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।