― Advertisement ―

spot_img

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি বাতিলে ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের

ইকরাম হাছান, তিতুমীর কলেজ প্রতিনিধিঃ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে ‘সংযুক্ত কলেজ’ শব্দের ব্যবহার নিয়ে আপত্তি তুলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) সাধারণ শিক্ষার্থীরা তা বাতিলের...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু আজ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু আজ

ইকরাম হাছান, তিতুমীর কলেজ প্রতিনিধিঃ রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে নতুন গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

বুধবার (১০ জুন) থেকে অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ২০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন ফি হিসেবে শিক্ষার্থীদের ৮০০ টাকা জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ সাভার থানা ছাত্রদলে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত তরুণ ছাত্রনেতা নোমান

উল্লেখ্য, রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি সাত কলেজকে সমন্বয় করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করা হয়েছে। এর অধিভুক্ত কলেজগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ।